বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় এক বাউল শিল্পী গণধর্ষণের শিকার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় এক সুন্দরী বাউল শিল্পী গণধর্ষনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষীতা নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানান। এর আগে বুধবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় সুজন ভুইয়া ও বাদশা ভুইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে পুলিশ গাজীরচট এলাকার ফজল ভুইয়ার ছেলে বাদশা ভুইয়াকে (৪০) কে আটক করেছেন। এ মামলার প্রধান আসামী গাজীরচট এাকার এমারত ভুইয়ার ছেলে সুজন ভুইয়া (৩৫) পলাতক রয়েছে।

ধর্ষীতার পারিবারিক সুত্র ও পুলিশ জানায়, ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান করতেন সুন্দরী এই শিল্পী।

বুধবার দুপুরে তিনি গাজীরচট এলাকায় পাওনা টাকার জন্য আবুল কালাম নামের অপর এক বাউল শিল্পীর দোকানে যায়। এসময় কালাম নারী শিল্পীকে দোকানে বসিয়ে রেখে বাহিরে চলে গেলে সুজন ভুইয়া এক ৯ বছরের শিশুর দিয়ে তাকে ডেকে নিয়ে সুজনের বাড়িতে নিয়ে যায়। পরে একটি কক্ষের ভেতরে ওই শিল্পীকে আটকে রেখে তার উপর চালায় পাশবিক নির্যাতন। এর পর বাদশা নামের আরেক ব্যাক্তি এ ঘটনা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে ওই শিল্পীকে তার বাড়ির একটি কক্ষে নিয়ে গিয়ে আবারও তাকে ধর্ষণ করে।

জানা গেছে, বাদশা ও সুজন বাউল শিল্পীকে কালাম তাদের বাড়িতে ডেকে নিয়ে এসে মারধর করেন এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এছাড়াও এ বিষয়ে কাউকে জানালে তাকে ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকিও দিয়েছে, সন্ধ্যার দিকে দুই বাউল শিল্পীকেই মারধর করে ছেড়ে দেয় এলাকার বখাটেরা। এ ঘটনায় ধর্ষীতা নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বাদশা ভুইয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় ধর্ষীতা নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া ওই ধর্ষীতাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

হেলাল/আশু


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451