রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফিলিস্তিনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৩৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ফিলিস্তিন। আজ বুধবার কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই মিডফিল্ডার মোহাম্মদ বালাহর হেডের সুবাদে গোল পায় ফিলিস্তিন। তবে পরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারলেও সমতায় ফিরতে পারেনি জেমি ডের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরেকটি গোল করেন সামেহ। তাতেই ২-০ গোলে হারতে হয়েছে জামাল ভূঁইয়া-তপু বর্মণদের।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফিলিস্তিন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার অসাধারণ গোলকিপিংয়ের সুবাদে বেশ কয়েকবার গোলের শট ফেরত যায়। তবে আট মিনিটের মাথায় ডান প্রান্ত দিয়ে আক্রমণে যায় ফিলিস্তিন। মিডফিল্ডার মোসাব বাত্তানের ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান বালাহ।

তবে ১২, ২১ কিংবা ২৮ মিনিটে বাংলাদেশ দলের আক্রমণ সামলাতে ঘাম ছোটাতে হয়েছে ফিলিস্তিনকে। কেবল ভাগ্য সঙ্গে না থাকায় গোল পাননি মাশুক মিয়া ও সুফিল। তবে ২২ মিনিটে গোলরক্ষকের দুই হাত দূর থেকেও গোল করতে সমর্থ হননি ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন। বাংলাদেশ একটি গোল পাওয়ার জন্য মরিয়া হয়েই খেলছিল। তবে ৩৪ মিনিটে মাসুক মিয়া জনিকে ফিলিস্তিন মিডফিল্ডার সাদি সাবান পেছন থেকে ফাউল করেন। তাই রেফারি হলুদ কার্ড দেখান সাবানকে। পুরো প্রথমার্ধ জুড়েই আক্রমণ করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল অধিকাংশ সময়েই মাঝমাঠে ছিল। দুই দলই গোল দিতে মরিয়া ছিল। একইভাবে রক্ষণভাগের খেলোয়াড়দের ভূমিকার জন্য গোল পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে আরেকটি হলুদ কার্ড দেখে ফিলিস্তিন। তবে শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় ছয় মিনিট যোগ হওয়ার পরে দুর্বল রক্ষণভাগের সুযোগে ৯৩তম মিনিটে আরেকটি গোল করেন ফিলিস্তিনের সামেহ। সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। তাতেই ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ফিলিপাইনের কাছে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছিল জেমি ডের শিষ্যরা। আজ সেমিফাইনালে শক্তিশালী ফিলিস্তিনের কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451