মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরগঞ্জে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৫৬৭ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গাস্থ হলমোড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং আউটলেট কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে থ্রী স্টার নেটওয়ার্কের উদ্যোগে স্থানীয় জমজম টাওয়ারে এ ব্যাংকিং আউটলেটের ফিতা কেঁটে শুভ-উদ্ধোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট(আইসিটি উইং)-জামাল উদ্দীন মজুমদার । এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান একেএম পেয়ার আহমাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক লিঃ সুন্দরগঞ্জ শাখা প্রধান এএইচএম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- জহুরুল হক, বান্না এন্টারপ্রাইজের প্রোপাইটর ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, এসকে মটরস’র স্বত্বাধিকারী প্রভাষক আবুল কাশেম মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল হক রেজা, এজেন্ট তারিক হাসান ও জামাল হোসেন ভোলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমেস উদ্দিন বাবু, মজনু হিরো, ডা. সফিউল ইসলাম ভুঁইয়া প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451