সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বিয়ের দাবীতে তিন দিন যাবৎ অনশন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

 

টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে বিয়ের দাবীতে এক যুবকের বাড়িতে এক যুবতীর অনশনের সংবাদ পাওয়া গেছে।

গত তিন দিন হতে যুবকের বাড়িতে যুবতী অনশন শুরু করলে প্রেমিক যুবক পালিয়ে যায়। তবে গত তিন ধরে যুবতী অনশন করলেও থানা পুলিশ এ বিষয়ে কিছু জানেন না বলে জানায়।

যুবতী জোসনা আকতার (৩৫) শৈলাট গ্রামের শ্যামল মিয়ার স্ত্রী, সে দুই সন্তানের জননী। তাঁর সাথে একই এলাকার ফারুক মন্ডলের ছেলে আরিফুল ইসলাম মন্ডল (২০) সাথে গত দেড় বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

অনশনকারী যুবতী ও প্রেমিক যুবকের পরিবারের সূত্র জানায়, অনশনকারী যুবতী গত বুধবার হতে যুবকের বাড়িতে এসে অবস্থান নেয়। এসময় যুবকের সাথে প্রেমের সম্পর্ক দাবী করে তার সাথে বিয়ের দাবী জানায়। তবে প্রেমিক যুবক যুবতীকে বাড়িতে দেখেই গা ঢাকা দেয়। তবে যুবকটির পরিবার যুবতীর পূর্বের সংসারে স্বামী-সন্তান থাকায় এবং উভয়ের বয়সের কথা বিবেচনা করে তাঁরা যুবতীকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন।
তবে, যুবতীর দাবী তাঁর সাথে গত দেড় বছর ধরে আরিফের প্রেমের সম্পর্ক চলছে। আরিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও গড়ে তুলেছে। সে আগের ঘরের স্বামী ও দু’কন্যা রেখে প্রেমিক আরিফকে বিয়ের জন্যই ঘর ছেড়েছেন। এখন বিয়ে না করলে তিনি বাড়ি ছাড়বেন না।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বাচ্চু জানান, এ ঘটনায় তিনি যুবকের বাড়িতে গিয়ে যুবতীকে বুঝিয়ে এসেছেন. এতেও তিনি বাড়ি ছাড়ছেন না।

মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451