বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

ফুলবাড়ীয়া, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফুলবাড়ীয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদালয় মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় এক আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সভাপতি পারভীন আক্তার রেভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মজিবুর রহমান, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান, উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. শামছুল হুদা, এড. আইয়ুব উল্যাহ কয়েস, যুগান্তর প্রতিনিধি রফিক আহমেদ মিঠু, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিপুল হুড়, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুজ্জামান, ভিক্টোরী এ.জি চার্চ এর পালক সেন্টু মীর প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আলোচনা শেষে সম্মেলনের মাধ্যমে পারভীন আক্তার রেভাকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ নবগঠিত কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451