বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সফরে ফিরছেন অভিজ্ঞ ইয়ান বেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইংল্যান্ড টেস্ট দলে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেল। যদিও গত বছরের নভেম্বরের পর তিনি জাতীয় দলের হয়ে আর খেলেননি। ইংলিশদের সর্বশেষ ২০১৫-১৬ দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়েন ডানহাতি মিডলঅর্ডার এ ব্যাটসম্যান।

ইংলিশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় ৩৪ বছর বয়সী বেল এতদিন ছিলেন না। তবে ১১ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্টই তার থ্রী-লায়ন্স দলে আবারও সুযোগের কারণ হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানে টেস্ট হারের দলে সর্বশেষ খেলেছিলেন বেল।

আগামী অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশে সফরের কথা রয়েছে। আর এ উপমহাদেশে বেলের অভিজ্ঞতা দারুণ। ফলে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে যদিও বেলের প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটেনি। যেখানে ১৬টি ইনিংসে তার একটি সেঞ্চুরি রয়েছে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরি সহ তার অধীনে রয়েছে ৭ হাজার ৭২৭ রান। কিন্তু কাউন্টি ক্রিকেটে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছেন বেল। ১৪ ইনিংসে পাঁচটি হাফ-সেঞ্চুরি সহ রান করেছেন ৪৮৯ রান।

ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস সম্প্রতি বেলের সঙ্গে দেখা করেছেন। আর ধারণা করা হচ্ছে সাদা পোশাকে বেলকে আবারও সুযোগ দিতে চান বেইলিস।

বাংলাদেশ সফরে ইংল্যান্ড টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। যেখানে ম্যাচগুলো মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর ইংলিশরা আসার পর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451