বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতকে ২৫৩ রানের চ্যালেঞ্জ আফগানিস্তানের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে বলেই এতটা নির্ভার তারা। তবে টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশ আফগানিস্তান এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে একটা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বুঝিয়ে দিয়েছে তারা মোটেও হেলা-ফেলার দল নয়। তারা গড়ে ২৫২ রান।

আজ মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওপেনার মোহাম্মদ শেহজাদের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করেই আফগানিস্তান এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ১১৬ বলে ১২৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। যাতে ১১টি চার ও সাতটি ছক্কার মার রয়েছে।

অবশ্য মাঝখানে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে তারা কিছুটা বিপদে পড়লেও একপাশ আগলে রাখেন শেহজাদ। তাঁকে যোগ্য সাপোর্ট দেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি ৫৬ বলে ৬৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আর নাজিবুল্লাহ জাদরান ২০ বলে ২০ রান করেন।

রবিদ্র জাদেজা ৪৬ রানে তিনটি এবং কুলদীপ যাদব ৩৮ রানে দুই উইকেট নেন। এ ছাড়া খলিল আহমেদ, দিপদ চাহার ও কেদার যাদব একটি করে উইকেট পান।

সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে অনেকটাই শেষ হয়ে গেছে আফগানিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন। আজ তাই নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই ভারতের মোকাবিলায় নামে তারা।

যদিও তারা গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল। তবে ক্রিকেটবিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিতে সক্ষম হয়েছে তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451