বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে কলেজের কম্পিউটার চুরির দায় এঁড়ানোর চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের ২১ লাখ টাকার মালামাল চুরির
ঘটনার দায় এঁড়াতে অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ করেছেন- অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী।
বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রকল্পের অধীনে সরবরাহকৃত ২১ লাখ টাকার
ল্যাপটব, প্রজেক্টর ও মনিটরের মধ্যে ৮টা ল্যাপটপ, ৮টা প্রজেক্টর ও মনিটর কখন রহস্যজনকভাবে হাওয়া
হয়ে গেছে। তা কেউই জানেন না। রবিবার সরবরাহকারী প্রকল্পের অধীনে টেকশিয়ান সেগুলোকে
সংযোজন করতে এসে দেখেন সরবরাহকৃত ল্যাপটব, প্রজেক্টর ও মনিটরগুলোসহ বেশ কিছু
মালামাল হাওয়া হয়ে গেছে। কলেজের ৪ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে ৪ তলা পর্যন্ত সমস্ত তালাবদ্ধ
রেখে নিজ দায়িত্বে চাবী বহন করেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী। এছাড়া, কলেজের কম্পিউটার
শিক্ষক- হাসান কবীর মুকুল অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরীর আপন শ্যালক আর নৈশ্য প্রহরী- রবিজল
হক তাঁর একান্তই ঘনিষ্টজন হওয়ায় বিষয়টি রহস্যজনকভাবে ধামাচাপা দেয়ার পায়তারা চালান-
অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী। কিন্তু, তা না পেয়ে অবশেষে থানায় অজ্ঞাতনামার বিরুদ্ধে তাকে
অভিযোগ করতে হয়েছে। কলজ সংশ্লিষ্ট একাধিক সূত্র ও স্থানীয়রা জানান, সবগুলো দরজা-
জানালা ও তালাবদ্ধতার ব্যাপারে অক্ষত অবস্থায় থাকার পরও বহুতল ভবনের ভিতর থেকে মালামাল হারিয়ে
যাওয়াটা হাস্যকর ও রহস্যজনক। তাঁরা জানান, অধ্যক্ষের নিজ দায়িত্বে থাকা সব কিছুই ঠিক
থাকলে ভবনের ভিতরের সম্পদ খোঁয়া যায় কী ভাবে! এটা হতে পারে না। স্থানীয়রা আরো জানান,
প্রতিষ্ঠালগ্ন থেকই কলেজটিকে পুঁজি করে অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী বে-পরোয়াভাবে
ব্যাপক লুটপাট, ভূমিদস্যুতা, নিয়োগ বাণিজ্য চালিয়ে কয়েকটি বিলাশবহুল, বাড়ি, বিষয়
সম্পত্তিসহ বিভিন্ন ব্যাংক-বীমায় নামে-বেনামে সম্পদের স্তুপ গড়িয়ে এখন যেন রাতারাতি
আঙ্ধসঢ়;গুল ফুলে কলাগাছ বনে গেছেন। থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান
জানান, গত রবিবার রাতে অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি
অভিযোগ পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি- এসএম গোলাম
কিবরিয়া বলেন, অধ্যক্ষ সাহেব বিষয়টি অবগত করলে তাকে থানায় জিডি করার পরামর্শ
দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451