মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ফরহাদ হোসে, আশুলিয়া থেকেঃ 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়, এ আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য- যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোয্য হবে।

রবিবার বিকালে আশুলিয়ার পুকুরপাড়ে বে-সরকারী মোবাইল ফোন কোম্পানী সিম্ফনি’র নবনির্মিত মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মোস্তফা জব্বার।

তথ্য যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এসময় বলেন, এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়, তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না- এমন প্রশ্নও তিনি তোলেন।

তিনি বলেন, এক সময় আমাদের আমদানীর উপর নির্ভর করতে হলেও আজ আমরা দেশেই পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানী করছি যা আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

এর আগে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার কারখানায় এলে তাকে স্বাগত জানান এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ব্যাবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ এবং পরিচালক এসএম মোর্শেদুজ্জামান। পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে সিম্ফনি মোবাইল ফোন কারখানার প্রডাকশন লাইন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব ঘুরে দেখেন।

সিম্ফনি’র তথ্য মতে, আশুলিয়ার পুকুরপাড়ে ৫৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এডিসন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানা। স্মার্টফোন কারখানাটিতে প্রাথমিকভাবে বার্ষিক ৩০-৪০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে।

ডাক টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকসহ সিম্ফনি’র উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451