বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমানবন্দরে হেনস্তার শিকার শিল্পা শেঠি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। এখন অভিনয় খুব একটা দেখা যায় না তাকে। তবে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শিল্পা বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনি থেকে মেলবোর্ন যাচ্ছিলেন শিল্পা শেঠি।  বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে জানান শিল্পা।শিল্পার অভিযোগ, শুধু হেনস্তা নয় বর্ণবৈষম্যের শিকারও হতে হয়েছে তাকে। এ সময় তার ব্যাগের আকার বড় বলে কেবিন লাগেজে ব্যাগ নেয়া যাবে না বলা হয়। সেই ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শিল্পা। আর প্রশ্ন তুলেছেন,  ব্যাগ কি এতটাই বড় যে কেবিন লাগেজে নেয়া যাবে না?১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় শিল্পার। ক্যারিয়ারজুড়ে বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করেছেন। ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) সিনেমায় অভিনয়ের জন্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিল্পা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451