বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কেমন হবে স্যামসাং নোট ৯?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪৮ বার পড়া হয়েছে

কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং নিউইয়র্কের ব্রুকলিনে আগস্টের ৯ তারিখে এক প্রেস কনফারেন্স ডেকেছে। ধারণা করা হচ্ছে, সেখানেই স্যামসাংয়ের নতুন অ্যানড্রয়েড মোবাইল স্যামসাং নোট ৯-এর মোড়ক উন্মোচন হবে। এমনটিই দাবি ম্যাশেবলের।

কেমন হবে নোট ৯? এ নিয়ে জল্পনা-কল্পনাও অনেক। সম্প্রতি ইভ লিকসে ফাঁস হওয়া এক ছবি দেখে বোঝা যাচ্ছে, এই ফোনের সামনে ও পেছনের অংশ দেখতে কেমন হবে।

যদিও আগে ফাঁস হওয়া কিছু ছবি দেখে মনে হয়েছিল, নোট ৯-এর চেহারা নোট ৮-এর মতোই থাকবে, তবে নতুন ছবিটি দেখে মনে হয়, এই ফোনে নতুন কিছু আশা করাই যায়।

এবার চলুন এক ঝলকে দেখে নিই, কী কী থাকছে নোট নাইনে :

  • কাচ ও ধাতুর তৈরি বডি
  • ইনফিনিটি ডিসপ্লে, যাতে বেজেল থাকছে শুধু ওপরে আর নিচে
  • থাকছে না কোনো নচ
  • থাকছে ডুয়েল ক্যামেরা, যার একটি বড় আর একটি ছোট
  • থাকছে আগের চেয়ে বড় আকারের ফিংগার প্রিন্ট সেন্সর
  • অধিক কর্মক্ষম বিক্সবি বাটন
  • টু-টোন এস পেন, যা ব্লু টুথের মাধ্যমে নতুন ধরনের কাজের উপযোগী
  • ফোনের রং হবে নীল
  • থাকছে দ্রুত তারহীন চার্জের ব্যবস্থা
  • হেডফোন জ্যাক
  • মেমরি কার্ড লাগানোর জন্য একসপান্ডেবল স্টোরেজ স্লট

আরো যা যা থাকতে পারে

  • মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ বা এক্সিন্‌স ৯১৮০ চিপ
  • র‍্যাম থাকতে পারে ৬ বা ৮ গিগাবাইট
  • ইন্টারনাল স্টোরেজ হতে পারে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট
  • আর ব্যাটারি হতে পারে ৪০০০ এমএএইচের।

নিউইয়র্কের ব্রুকলিনে অয়োজিত প্রেস কনফারেন্সে নোট ৯-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ব্যবহারকারীদের জন্য আরো চমকও হয়তো থাকতে পারে। সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় কী?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451