মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২৮ বার পড়া হয়েছে
আফ্রিকা, তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, ফেরিডুবি, Africa, Tanzania, Lake Victoria, Ferry Sink, rtvonline

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ ‘লেক ভিক্টোরিয়া’য় যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ হয়েছে বলে জানিয়েছে তাঞ্জানিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা সাইমন সিররো।

শুক্রবার তিনি এই তথ্য জানিয়ে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেন বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার বিকেলে তাঞ্জানিয়ার হৃদটির সবচেয়ে বড় দ্বীপ উকারা’র ফেরিঘাট থেকে মাত্র কয়েক মিটার দূরে এমভি নিয়েরেরে নামের ফেরিটি ডুবে যায়। ফেরিটিতে তিন শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

হ্রদটির দক্ষিণ উপকূলের মাওয়াঞ্জা বন্দরের পুলিশ কমান্ডার জনাথন শানা ফোনে রয়টার্সকে বলেন, ৩৭ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা গেছে। শুক্রবার দিনের আলোতে গতকালের চেয়ে বেশি উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।

বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা বলেন, ফেরিটি পরিচালনায় নিযুক্ত কর্মীরা নিখোঁজ থাকায় ডুবে যাওয়ার সময় এতে ঠিক কতজন যাত্রী ছিল তা বলা কঠিন।

গত কয়েক বছরে তাঞ্জানিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের ফেরিডুবির ঘটনা ঘটেছে। এর আগে ১৯৯৬ সালে লেক ভিক্টোরিয়া ফেরিডুবির ঘটনায় পাঁচ শতাধিক জনের মৃত্যু হয়। ২০১২ সালে তাঞ্জানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জ সংলগ্ন ভারত মহাসাগরে তীরে ফেরিডুবির ঘটনায় ১৪৫ জন মারা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451