বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

আগের ম্যাচেই আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলায় নামে মাশরাফি-সাকিবরা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল।

আজ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ১৬ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় ১০১ রানের মধ্যে সাত উইকেট হারায় তারা।

কিন্তু অষ্টম উইকেটে মাশরাফি বিন মুর্তজা ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা দৃঢ়তা দেখান। তারা ৬৬ রানের জুটি গড়ে দলকে একটা সম্মানজনক সংগ্রহের পথ দেখান।

মিরাজ ৫০ বলে ৪২ এবং মাশরাফি ৩২ বলে বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলে দলের সংগ্রহ খুব বেশিদূর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এর আগে দলীয় মাত্র ১৫ রানের মাথায় ওপেনার লিটন দাসের (৭) উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও (৭)। আশা জাগিয়েও দ্রুত ফিরে যান অলরাউন্ডার সাকিব আল হাসান (১৭)।

কিছুটা দৃঢ়তা দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি, ৪৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন। এর আগে মোহাম্মদ মিঠুন ৯ রানে আউট হয়েছিলেন।

এরপর মাহমুদউল্লাহ চেষ্টা করছিলেন এই বিপর্যয় এড়াতে। কিন্তু তিনিও খুব একটা সফল হতে পারেননি, ৫১ বলে ২৫ রান করে আউট হন। দ্রুত ফিরেন মোসাদ্দেক হোসেন সৈকতও (১৬)।

রবিন্দ্র জাদেজা ২৯ রানে চারটি এবং ভুবনেশ্বর কুমার ৩২ ও জসপ্রিত বুমরাহ ৩৭ রানে তিনটি করে উইকেট নিয়ে মূলত বাংলাদেশের ব্যাটিং ধস নামান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451