বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন স্বজনরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন স্বজনরা

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য জানান।অপরদিকে দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার পরিবারের পাঁচ সদস্য পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা কারাগার থেকে বের হন।স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম ও ভাগ্নে ডাক্তার মামুন।তবে কারাগার থেকে বের হওয়ার পর তারা সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি।এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451