শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্ব পাড়ায় দুই বংশের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত শের আলী চৌধুরী (৩৫), জলিল চৌধুরী (২৫), ভাষান চৌধুরী (৪৫) ভুল চৌধুরী (২৫), শাহীন চৌধুরী (২০), ইছা চৌধুরী (২২), আজিজুল শেখ (৩৫), হেকমত শেখ (৫৫), কেরামত শেখ (৪৫), সিহাব শেখ (৩২), টিটু শেখ (৩৫), কল্পনা বেগম (৩৪) ও রাসেল শেখকে (২২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বনগ্রাম পূর্ব পাড়ায় চৌধুরী বংশের লোকদের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা বানানোর চেষ্টা করে আসছিলেন ওই গ্রামের শেখ বংশের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাউদ্দিন জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451