বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গাইবান্ধায় চাঁদা দাবীর অভিযোগে সাংবাদিক আটক ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন

ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকের কাছে চাঁদাদাবীর অভিযোগে

মো. শহিদুল ইসলাম নয়ন (৩২) নামে এক সাংবাদিককে আটক করেছে

পুলিশ।

আটক শহিদুল ইসলাম নয়ন ঢাকা থেকে প্রকাশিত ‘দূর্ণীতির সন্ধান’

নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার। নয়নের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি

উপজেলার হরিপুর গ্রামে। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুন্নবী

সরকারের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর জানান, নয়ন ঢাকা থেকে

গাইবান্ধা আসে। এরপর সে সাংবাদিক পরিচয় দিয়ে জেলা শহরের বিভিন্ন

ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে চাঁদা দাবী করেন। চাঁদা না

দিলে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকিও দেয় সে। এমন অভিযোগে রোববার

রাতে শহরের আধুনিক সদর হাসপাতাল এলাকা তাকে আটক করা হয়। তিনি

আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স

এ্যাসোসিয়েশনের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত

হোসেন বিপব তার বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের

করেন।

বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের জেলা

শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপব জানান, সাংবাদিক

পরিচয় দিয়ে নয়ন শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এসে

চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে এসব ক্লিনিক ও ডায়াগনষ্টিক

সেন্টারের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করার হুমকি দেয়। পরে বিষয়টি

পুলিশকে অবগত করলে তাকে আটক করা হয়।

তবে আটক সাংবাদিক নয়ন চাঁদাদাবীর অভিযোগ অস্বীকার করে স্থানীয়

সাংবাদিকদের বলেন, ‘তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দূর্নীতির সন্ধান’

পত্রিকার স্টাফ রিপোর্টার। গাইবান্ধার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক

সেন্টারের রিপোর্ট করতে অফিস এ্যাসাইনমেন্ট নিয়ে গাইবান্ধায়

আসেন’।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান আটকের

বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে

তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451