বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই হারাল ভারত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই হারাল ভারত

স্পোর্টস ডেস্কঃ 

প্রথম ম্যাচে পুচকে হংকং বেশ নাকানি-চুবানি খাইয়েছিল ভারতকে। সে ম্যাচে কোনো অঘটন না ঘটলেও অতি কষ্টে জয় তুলে নিয়েছিল ধোনি-রোহিতরা। একদিনের ব্যবধানে সে তারাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলায় নেমে একেবারেই অন্যরূপে আবির্ভূত হয়। প্রথমে পাকিস্তানকে স্বল্প রানে বেঁধে ফেলে, পরে সহজেই ৮ উইকেটে জয় তুলে নেয়।

দুই চির বৈরী দেশের এই লড়াইয়ে উত্তেজনা ছড়াবে, এমনটা যারা আশা করেছিল, তাদের হতাশ হতে হয়েছে। একেবারেই একপেশে ম্যাচে সহজেই জয় তুলে নেয় ভারত।

আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের করা ১৬২ রানের জবাবে ভারত দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

লক্ষ্য ছোট, তাই ভারতীয় ব্যাটসম্যানরা ছিলেন একেবারেই নির্ভার। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। উদ্বোধনীতে তারা ৮৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথ দেখান। রোহিত ৩৯ বলে ৫২ এবং ধাওয়ান ৫৪ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে গেলেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের কবলে পড়েছিল পাকিস্তান। দলের ঝুলিতে তিন রান যোগ হাতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে তারা। সে ধারাবাহিকতা ছিল পুরো ইনিংসেই।

ইনিংসের দুই রানের মাথায় প্রথমে ইমাম উল হক (২) উইকেট হারিয়ে বসে তারা। আরেক ওপেনার ফখল জামানও (০) দ্রুত সাজঘরে ফিরে যান। তবে বাবর আজম ৪৭ ও শোয়েব মালিক ৪৩ রান করে কিছুটা দৃঢ়তা দেখালেও দলের ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেনি তারা।

কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার তিনটি করে উইকেট নিয়েই মূলত পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান। বুমরাহ পান দুটি উইকেট।

অবশ্য এর আগে দুই দলই একটি করে ম্যাচ জিতে সুপার ফোরে খেলা নিশ্চিত করে। তাই এ ম্যাচটি দুই দলের কাছে ছিল মর্যাদার। আর এই মর্যাদার লড়াইয়ে জিতেছে ভারত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451