মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলছড়ির কুচখালির চরে ডাকাতি ডাকাতের গুলিতে এক যুবক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার

ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর এলাকার কুচখালি গ্রামে সোমবার রাত

সাড়ে ১০টায় নৌকা যোগে এসে বিভিন্ন বাড়িতে ডাকাতি শুরু করে

ডাকাত দল। ডাকাতরা বন্দুকসহ ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বাড়ি

থেকে কৃষকদের গরুগুলো লুট করে নেয়। এসময় শহিদুল খানের বাড়িতে এলে

সে ডাকাতদের বাধা দেয়। ফলে ডাকাতরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড বন্দুকের গুলি

ছোড়ে। এতে একটি গুলি তাঁর মাথায় লেগে শহিদুল খান (৩৮) ঘটনাস্থলেই

নিহত হয়। সে ওই গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে।

পরে গুলির শব্দ পেয়ে এবং গ্রামবাসিদের চিৎকারে চরের লোকজন একত্রিত হয়ে

ডাকাত প্রতিরোধে এগিয়ে এলে ডাকাত দল লুট করা ৯টি গরু ফেলে রেখেই

নৌকা যোগে পালিয়ে যায় বলে গ্রামবাসিদের সুত্রে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451