শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে মেধাবী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বুধবার বিকেলে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
বিতরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী আজমিন নাহার।

এডিপি’র অর্থায়নে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসা প্রনব কুমার বিশ্বাস,দৈবজ্ঞহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার ওয়াজেদ আলী। সভায় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলারা সমান তালে এগিয়ে যাচ্ছে। এগিয়ে নিচ্ছে দেশ। নারী বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান করেছেন।
সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন মেধাবী ছাত্রীকে বাই-সাইকেল বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451