বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন: নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের অভিযান ও কর্মসূচি পালনে বাধার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯৬ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের অভিযান, রাজপথে দলীয় কর্মসূচি পালনে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা এবং বেদে পল্লিতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বেলা এগারটার সময় জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার মিলনায়তনে জেলা বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সভাপতি আবদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক রবিউল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবদিন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্যে বিএনপি নেতা আবদুর রহমান উল্লেখ করেন, নোয়াখালীতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহবস্থান ছিল। যে দলই ক্ষমতায় থাকতো বিরোধীপক্ষের রাজনৈতিক কর্মসূচিতে বাধা কিংবা হামলার ঘটনা ঘটত না। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেসক্লাব এবং জেলা আইনজীবী সমিতির মিলনায়তনেও দলীয় কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাধা আসছে। নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিএনপির নেতা-কর্মীদের সাজানো মামলা জড়ানো শুরু হয়েছে। বিএনপি নেতা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন রাজপথে কর্মসূচি পালনে বাধা অব্যাহত রেখেছে। নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে প্রতি রাতে পুলিশ হানা দিচ্ছে। গত এক সপ্তাহে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের বাড়িতে একাধিকবার হানা দিয়েছে পুলিশ। অথচ তাঁর বিরুদ্ধে যে সব রাজনৈতিক মামলা রয়েছে, সেগুলোতে তিনি জামিনে আছেন। গ্রেপ্তারের ভয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জামিনে থাকার পরও এখন রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১০ সেপ্টেম্বর বেদে পল্লিতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা সে ঘটনার সঙ্গে জড়িত তা ইতোমধ্যে গণমাধ্যমে ক্ষতিগ্রস্থদের দেওয়া বক্তব্যে পরিষ্কার। কিন্তু দুর্ভাগ্যজনক ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ২৮ জন আসামির মধ্যে ২১ জনই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। আগামি নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় বিএনপির নেতা-কর্মীদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা আবদুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451