সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এসআইয়ের কান্ড! শ্রীপুরে পুলিশের ধাওয়ায় পা ভাঙ্গলো হারুনের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের পারিবারিক বিরোধের জেরে গত ২৪আগস্ট একই গ্রামের হারুন-অর-রশিদ ও হাবিজ উদ্দিনের নামে থানা অভিযোগ দেন মৃত রহমত আলীর ছেলে আরিফুল ইসলাম।

অভিযোগটি তদন্ত করতে ২৭আগষ্ট দিবাগত রাতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হক অভিযুক্ত হারুনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করার চেষ্টা করে। এসময় এসআই নাজমুল ও সঙ্গীয় ফোর্সসহ হারুণকে আটক করতে ধাওয়া করলে গভীর রাতে অন্ধকারে পড়ে গিয়ে তার বাম পা ভেঙ্গে যায়। পরে পুলিশ চলে গেলে ২৮আগষ্ট সকালে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত হারুন জানান, দীর্ঘ ১৩দিন চিকিৎসাধীণ থাকার পর ৮ সেপ্টেম্বর বাড়ীতে ফিরে আসি। চিকিৎসাধীন থাকাবস্থায় এসআই নাজমুল কোন প্রকার যোগাযোগ করে নাই। আমি ঘটনার বিচার চেয়ে গাজীপুর পুলিশ সুপার বরাবর আবেদনের খবরে, এসআই নাজমুল হক (৮ সেপ্টেম্বর) রাতে আমার বাড়ীতে আসেন।

আসার পর তার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েও কোন কাজ হবে না বলে জানান। বরং, মারধরের ঘটনার অভিযোগের বাদী আরিফুল ইসলামের বিরুদ্ধে পা ভাঙ্গার ঘটনায় অভিযুক্ত করে থানার অভিযোগ দেয়ার পরামর্শ দেন এবং আরিফুলকে জড়িয়ে অভিযোগ দিলে চিকিৎসা ও মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন। পরদিন (৯ সেপ্টেম্বর) তার কথামতো থানায় আরিফুলকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করি। কিন্তু অভিযোগ দায়েরের চারদিন পার হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

আরিফুল জানান, আমার মাকে মারধর ঘটনায় থানায় একটি অভিযোগ দিই। পুলিশ তদন্তে এসে অভিযুক্ত হারুণকে ধাওয়া করলে তার পা ভেঙ্গে যায়। উল্টো এসআই নাজমুল ইসলামের সহযোগিতায় হারুন আমার বিরুদ্ধে পা ভাঙ্গার অভিযোগ দেন।

এব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, অভিযোগটির তদন্ত করতে তার বাড়ীতে গেলে সে দৌড়ে চলে যায়। তারপর আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে ধাওয়া দিয়ে পা ভাঙ্গার বিষয়টি অস্বীকার করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451