সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ-স্বামী পালাতক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় শ্বাসরোধ গৃহবধূকে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে। খবরে পেয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮ সেপ্টেম্বর, শনিবার বিকালে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুরে আলম হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্বামীর নাম মাসুদ হোসেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলা। তবে নিহতের গৃহবধূর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে সে আশুলিয়ার অন্তত নামে পোশাক কারখানায় চাকরি করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওই বাড়ির মালিক মাসুদ হোসেন জানান, গত মাসে স্বামী-স্ত্রী দুইজনে মিলে একটি কক্ষ ভাড়া নেন। তবে তাদের নাম ঠিকানা এখনো পুরোপুরি নেয়া হয়নি। তবে স্ত্রী পোশাক কারখানা চাকরি করতো ও স্বামী কাজের সন্ধানে ছিলেন। আজ শনিবার বিকালে পাশের কক্ষের ভাড়াটিয়ারা জানায়, ঐ কক্ষ থেকে র্দুগন্ধ বের হচ্ছে ও বাইরে থেকে তালাবদ্ধ। পরে দরজার নিচ দিয়ে দেখা যায়, টয়লেটে গৃহবধূ পড়ে আছে। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু জানান, বাড়ির একটি কক্ষের ভিতর থেকে র্দুগন্ধা আসছিলো ও বাইরে থেকে দরজা তালাবদ্ধ ছিলো। এমন খবরের ভিত্তিতে নিশ্চিতপুরের একটি বাড়ির দরজা ভেঙ্গে টয়েলেটের ভিতর গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় গামছা পেচাঁনো অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে তার স্বামী।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলার প্রতিদিন/হেলাল শেখ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451