মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চিত্রশিল্পী এসএম সুলতান ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের ফেরিঘাট এলাকা থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশ জুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।
এদিকে নৌকাবাইচকে কেন্দ্র করে চিত্রা নদীর দু’পাড়ে সৃষ্টি হয় আনন্দ-উৎসব। নৌকাবাইচে নারীদের চারটি এবং পুরুষদের ১৮টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। শনিবার বিকেলে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকেই বিভিন্ন পেশার মানুষ নদীর দু’পাড়ে ভিড় করেন। নৌকাবাইচ উপলক্ষে চিত্রা নদীর পাড়ে, বাঁধাঘাটে এবং বিভিন্ন স্থানে মিষ্টিসহ বিভিন্ন পণ্যের পসরা বসেছিল। সুষ্ঠু-সুন্দর ভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে খুশি আয়োজকরা।
এদিকে, নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চারদিনব্যাপী ‘সুলতান উৎসব’ শনিবার রাতে শেষ হয়েছে। উৎসবে চিত্রপ্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সুলতান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর নড়াইলে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। # ছবি সংযুক্ত


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451