শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লেগুনা বন্ধ, গণপরিবহন বাড়ানো দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ২২৫ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ ও মহাসড়কে লেগুনার বিকল্প যানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা।

শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আধ ঘণ্টা অবরোধ চলাকালীন মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল।

কারখানার শ্রমিকরা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বেশ কিছুদিন যাবৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা চলাচল বন্ধ রয়েছে। কিন্তু বিকল্প যানের ব্যবস্থা না করে লেগুনা বন্ধ করায় বিপাকে পড়তে হচ্ছে ওই মহাসড়কে স্বল্প দূরত্বে চলাচলকারী কারখানার শ্রমিকসহ বিভিন্ন ধরনের যাত্রীদের।
শ্রমিকরা আরো জানান, যানবাহনের স্বল্পতার কারণে কারখানায় সঠিক সময়ে কাজে যোগ দিতে না পারায় পুরো দিনের হাজিরাসহ মাস শেষে বেতন কেটে নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পূর্বের তুলনায় বর্তমানে মহাসড়কে চলমান বিভিন্ন বাস ও মিনিবাসে চলাচলে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে কারখানা ছুটি ও সকালের শিফট শুরুর সময় বিকল্প যান হিসেবে সরকারের কাছে বিআরটিসি বাস বরাদ্দের দাবি জানান তারা।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তিন চাকার ছোট যান ও লেগুনা বন্ধে শ্রমিকদের কর্মস্থলে যেতে সমস্যা সৃষ্টি হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে গণপরিবহন বাড়ানোর দাবি জানান। পরে সরকারের পক্ষ থেকে গণপরিবহন বাড়ানো এবং কারখানার পক্ষ থেকে যাতে শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয় সেটা তাদের বোঝানো হলে তারা মহাসড়ক থেকে চলে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451