সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিপন্ন ’ফিশিং ক্যাট’ গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহয় উদ্ধার হওয়া বড় সাইজের বিপন্ন প্রায় ফিশিং ক্যাট বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন জানান, জানান, ১৫জুলাই দুপুরে চর আব্দুল্লাহ এলাকায় সাতরে বিল পার হওয়ার সময় জেলেদের মাছ ধরার জালে জড়িয়ে পড়ে। পরে জেলে রাসেল মিয়া এলাকাবাসীর সহযোগিতায় প্রাণিটিকে আটক করে বাসায় নিয়ে যায়। গত সোমবার ফিশিং ক্যাটটি তিনি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার এটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো, পরিদর্শক অসিম মল্লিকসহ বনবিভিাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক মিহির কুমার দো জানান, এটি বাংলাদেশে একটি বিপন্ন প্রায় প্রাণি, পরিবেশের খাদ্য শৃঙ্খলে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাওর,পরিত্যাক্ত বাগানবাড়ি, চরাঞ্চলে বসবাস করে। ইদুর, সাপ, ব্যাঙ, মুরগী, মাছ ইত্যাদি এর প্রিয় খাবার। এটি লম্বায় ৩-৪ফুট, উচ্চতায় দেড়-দুই ফুট এবং ওজনে ১২-১৩ কেজি হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451