মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহাসড়কে লেগুনা উল্টে ১২যাত্রী আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০১ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় ভবানীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে ১২জন লেগুনার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের সবাই বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক বলে জানা গেছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় হতে একটি যাত্রীবাহী লেগুনা শ্রীপুরের উপজেলার মাওনা চৌরাস্তা যাচ্ছিল। সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছলে লেগুনার চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে চলন্ত অবস্থায় উল্টে যায়। এসময় গাড়ির কমপক্ষে ১২জন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের কারো নাম জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451