সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০২ বার পড়া হয়েছে
লালপুরে গাছ ঝুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত গৃহবধু বহেরারচালা গ্রামের আব্দুস সাহিদের স্ত্রী।
জানা যায়,০২ সেপ্টেম্বর রোববার সকালে তাঁর নিজ বাড়িতে টিনের চালে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে চিকিৎসার জন্য প্রথমে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহতের স্বামী আব্দুস সাহিদ জানান, তাদের বাড়ির টিনের চালের উপর দিয়ে বিদ্যুতের সংযোগ ছিল। কোন এক সময় বিদ্যুতের তারের মাধ্যমে ঘরের চালের টিন বিদ্যুতায়িত হয়। তার স্ত্রী নুরজাহান সকালে মইয়ে সাহায্যে একটি কাজে টিনের চালে উঠার চেষ্টা করলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল সেখান থেকে গাজীপুর নেয়ার পথে সে মারা যায়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভুষন দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধুর মৃত্যু হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451