মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে:ডাঃ মোজাম্মেল হোসেন এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে। দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়তে তার অবদান অনস্বীকার্য। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আবারো নৌকাকে  এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধণায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধণায় তিনি আরো বলেন, বর্তমান সরকার এ দেশে মুক্তিযোদ্ধা ভাতা , বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা , প্রতিবন্ধী ভাতা ,মাতৃত্ব ভাতা চালু করে তাদের মুল্যায়িত করেছেন। বেকার ভাতা এ সরকার সকলের নজর কাড়তে সক্ষম হয়েছেন ।
উপজেলা পরিষদ মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত গণজোয়ারের গণসংবর্ধণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার , জেলা তাঁতিলীগ সভাপতি বাকী তালুকদার, জেলা শ্রমিক লীগ সভাপতি রেজাউর রহমান মন্টু, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, সদর ইউনিয়ন চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আকতার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, বনগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আকরামুজ্জামান, যুবলীগ উপজেলা আহবায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক জালাল তালুকদার, গোলাম কিবরিয়া তারিক, আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, মুরাদ হাওলাদার,শহিদুল ইসলাম খান, আব্দুল্লাহ আল সুমন, ইব্রাহিম হোসেন ফরাজি, মেহেদী হাসান জিমি, মোকছেদুল ইসলাম নাদিম ,আবুল কালাম খান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451