বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিশোধের জয়ে সাফ শুরু বাংলাদেশের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১১ বার পড়া হয়েছে

খেলার মাঠেঃ

প্রায় দুই বছর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ লড়াইটির কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফের ম্যাচে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে সেই ভুটানের বিপক্ষে ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সর্বশেষ ম্যাচে হারের প্রতিশোধ নিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের তৃতীয় ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় পেনাল্টি থেকে করা গোলে। ডিফেন্ডার তপু বর্মণ লক্ষ্যভেদ করেন।ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয় বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ফরোয়ার্ড মাহবুবুর রহমান। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও তাঁর প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভুটান গোলরক্ষক।ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তরুণ ফরোয়ার্ড বিপলু আহমেদের শট ভুটান গোলরক্ষক কোনোমতে বিপদমুক্ত না করলে গোল হতেও পারত।প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও প্রধান্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়াও করে তারা।তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড মাহবুবুর রহমান। মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ডুকেই আড়াআড়ি শটে জালে জড়ান বল।ম্যাচের ৭৫ মিনিটে ভুটান ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পেয়েছিল।  দলটির রোনালদো খ্যাত চেনচো বল নিয়ে বিপৎসীমানায় ঢুকে পড়েও গোল করতে পারেননি।সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অসাধারণ সাফল্যে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে। কদিন আগে ইন্দোনেশিয়ায় তারা হারিয়েছিল আগামী ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে। প্রথমবারের মতো ইতিহাস গড়ে বাংলাদেশ গেমসের দ্বিতীয় পর্বে ওঠে। তাই চলমান সাফের শুরু থেকেই বেশ উজ্জীবিত বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451