সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আত্মত্যাগের কথা ভোলা যাবে না।’আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় এসব কথা বলেন এইচ এম এরশাদ।এরশাদ আক্ষেপ করে বলেন, ‘ক্ষমতায় থাকাকালে হিন্দুরা আমাকে সহযোগিতা করেনি ।

কারণ, আমি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম।’ তিনি বলেন, আমি অন্যধর্মগুলোকেও সম্মান দিয়েছিলাম। আমার জীবনের যত কিশোর বন্ধু রয়েছে তার সিংহভাগই হিন্দু। আমার শিক্ষাগুরুও হিন্দু।’এইচ এম এরশাদ বলেন, ‘আগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হবে। ড. আবুল বারাকাত তাঁর বইয়ে উল্লেখ করেছেন আগামী ২০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।’দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সোমনাথ দের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আজম খান, মেজর অব. খালেদ আখতার, রানা দাশ গুপ্ত, কৃষ্ণ কীর্তন দাস, নোকল চন্দ্র সাহা, তাপস পাল, সুজন দে প্রমুখ।সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতায় গেলে সংরক্ষিত ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে।’ এ সময় তিনি দুর্গাপূজায় হিন্দুদের ছুটি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451