বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমানের ইন্তেকাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৫৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক ড. এম মতিউর রহমান (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নাৃৃরাজিউন)। মঙ্গলবার রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিটে স্ট্রোকজনিত কারণে তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যুগিপুকুরিয়া গ্রামের মৃত হাতেম আলী পন্ডিতের পুত্র। ৬ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ২য়। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও একপুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তালা উপজেলা সমিতি-ঢাকার কার্যনির্বাহি পরিষদের সদস্য শাহানারা রহমান, সমিতির আজীবন সদস্য মো: মোখলেসুর রহমান মুকুল, রওশন আরা রহমান এবং ডা. হোসনে আরা রহমানের পিতা। বুধবার বিকালে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে সমাহিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451