বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ৮ জেলার ২০ উপজেলায় ভিশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জসহ আশপাশের ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন। বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে সংযোগ স্থাপন করে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন।
গোপালগঞ্জের এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ভারতের তামিল নাড়–র মাধুরাই অরবিন্দ চক্ষু হাসপাতালের সহযোগিতায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে বাংলাদেশে কমিউনিটি ভিশন সেন্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টার থেকে গরীব অসহায় রোগীরা বিনামূল্যে অনলাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। ঘরে বসেই তারা চক্ষু সেবা পাবে। এতে গরীব ও অসহায় রোগীদের যাতায়াত খরচ সাশ্রয় হবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে এসে এসব রোগী চোখের সব ধরণের চিকিৎসা, ছানি, নেত্রনালীসহ অন্যান্য অপারেশনের সুযোগ পাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451