রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য কয়লা আমদানির সিদ্ধান্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য বিদেশ থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

রবিবার (২৬ আগস্ট ২০১৮) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ বড় পুকুরিয়া কয়লা খনি পুরোদমে চালু হবে। এছাড়া, কয়লা দুর্নীতির ঘটনায় এরই মধ্যে দোষীদের চিহ্নিত করে দুটি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘কয়লা উধাওয়ের ঘটনায় দুটো তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি। কারা জড়িত, কিভাবে উধাও হলো এটার একটি বিস্তারিত রিপোর্ট হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা আগেও বলেছি, কোনো রকমের দুর্নীতির প্রশ্রয় দেব না। এটা মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা মন্ত্রণালয়ের অধীনে যে কোম্পানি থাকে অর্থাৎ পেট্রো বাংলার বিষয়।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি অক্টোবরে আমরা পুরো মাত্রায় চালু করতে পারবো। এখন যে কয়লা উঠছে আস্তে আস্তে এটা বিল্ডআপ হচ্ছে। ৩০০০ হাজার টন হয়তো প্রতিদিন দিতে থাকবে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা কয়লা পাবো।’’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451