মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘দুর্ঘটনার তুলনায় এবারের ঈদে মৃত্যুর হার বেশি’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

এবারের ঈদে দুর্ঘটনার হার কম। তবে, সে তুলনায় মৃত্যুর হার বেশি। এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (২৬ আগস্ট ২০১৮) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্রিট লাইটের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধিত্বের এখন আর কোনো সুযোগ নেই।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নাটোরের দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেছি, নির্দেশ দিয়েছি। এবার ঈদে দুর্ঘটনার হার কম। কিন্তু সে তুলনায় মৃত্যুর হার বেশি। তিনটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। একটা ফেনীতে, নরসিংদীতে আর গতকাল হয়েছে নাটোরে। এ তিনটি দুর্ঘটনা হয়েছে লেগুনা ও অটোরিকশার। এখানে আমরা ১০ সদস্য বিশিষ্ট কমিটিকে তদন্ত করতে দিয়েছি। আমার মনে হয়, হাইওয়েতে ছোট যানবাহনগুলো ব্যাটারি চালিত অটোরিকশা ও লেগুনা। এগুলো মানুষের জীবনের ওপর কতটা বড় আঘাতের শামিল।’

তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দুটো গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে না। এ ছোট ছোট যানগুলো এবং মোটরসাইকেলে একটু ধাক্কা লাগলেই আরোহী সবাই মারা যায়। এই কারণে মৃত্যুর হারও বেশি। আমরা এই ছোট ছোট যানগুলো ২২ সড়কে নিষিদ্ধ করেছি। কিন্তু ঈদের সময় তারা বাড়তি সুবিধা নেয়। ফেনীর দুর্ঘটনার সময়ে আমি ১ মিনিট দূরে ছিলাম। সেখানে একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে, সবাই মারা গেছে। এ দুর্ঘটনাগুলো ইদানিংকালে বেড়ে গেছে, এর উপদ্রব বেড়ে গেছে। আর এসবের পুনরাবৃত্তি না ঘটে। সে জন্য তদন্ত কমিটি গঠন করেছি। তারা ১০ দিনের মধ্যে রিপোর্ট দিবে। আর রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা হবে।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই সরকারই থাকবে। তবে, সাইজ একটু ছোট হবে। যেহেতু জাতীয় পার্টি সংসদে আছে, তাদের ডাকা হবে। আর বিএনপি গতবার পার্লামেন্টে ছিল, তাই তাদেরকে ডাকা হয়েছিল। সেই সময়ে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও অফার দিয়েছিলাম। তারা সেটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এখন যেহেতু তাদের প্রতিনিধিত্ব নেই, তাদেরকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451