মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ান গেমস , হকিতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

এশিয়ান গেমসের হকিতে আবার জয়ের দেখা পেল বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয়ের পর শক্তিশালী মালয়েশিয়ার কাছে হারতে হয়েছিল জিমি-চয়নদের। তবে আজ রোববার থাইল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ওই জয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ। জাকার্তায় অনুষ্ঠিত ওই ম্যাচের ৩৫ মিনিটেই গোলের দেখা পান আশরাফুল ইসলাম। এর ঠিক পাঁচ মিনিট পরই আবারও গোল করেন আশরাফুল।

এর পরই থাইল্যান্ড একটি গোল পরিশোধ করে। ম্যাচের ৫৪ মিনিটে মিলন হোসেনের গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে এর আগে ওমানকে ২-১ এবং কাজাখস্তানকে ৬-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী পাকিস্তান ও মালয়েশিয়া। গত শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

আগামী মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে আজকের জয়ে গ্রুপ পর্বে তৃতীয় স্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এ কারণে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।

ষষ্ঠ হলেও আগামী এশিয়ান গেমসের জন্য বাছাই পর্বে খেলতে হবে না বাংলাদেশকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451