শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সালমান খান মায়ের চোখের মণি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খান এখন ইউরোপের দেশ মালটায়। আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং চলছে সেখানে। ব্যস্ততা অনেক। কিন্তু সালমানের কাছে মা সবার আগে। তাঁর জীবনের ভালোবাসা মা সালমা খান। তিনিও ছেলের সঙ্গে মালটায়। সালমান তাঁর চোখের মণি। সুযোগ পেলেই মাকে নিয়ে ঘুরছেন ছেলে। ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার সালমানের বোনজামাই ও ‘ভারত’ ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, সালমান খান মায়ের সঙ্গে কথা বলছেন। মায়ের হাস্যোজ্জ্বল মুখ। চশমা পরা। ক্যাপশন : ‘মা, মায়ের চোখের মণি। এই চোখের মণি কে? সুপারস্টার ছেলে সালমান খান।’

সালমান খান আরেকটি ছবি পোস্ট করেন। সেখানে সালমানকে মালটার সমুদ্রে স্নানরত অবস্থায় দেখা যায়। সালমান ক্যাপশনে লেখেন : পানি।

এর আগে বলিউডের ‘ভাইজান’ একটি ভিডিও শেয়ার দিয়েছিলেন। যেখানে দেখা যায়, মালটার একটি দর্শনীয় ভবনে সালমান তাঁর মাকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠাচ্ছেন। ক্যাপশন দেন : ‘এ বন্ধন, ভালোবাসার বন্ধন।’

মালটা থেকে প্রতিদিন সালমানই শুধু আপডেট দিচ্ছেন না। সালমানের ‘সাবেক প্রেমিকা’ ক্যাটরিনা কাইফও ‘ভারত’ ছবিতে কাজ করছেন। পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে তিনিও ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন। গত সপ্তাহে মালটায় ‘ভারত’ টিমে যোগ দেন ক্যাটরিনা।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন দিশা পাতানি, টাবু ও নোরা ফাতেহি। ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর আলী আব্বাস জাফরের সঙ্গে এটি তৃতীয় কাজ সালমানের। আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে। ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে এ ছবির সংক্ষিপ্ত টিজারও শেয়ার করেছিলেন সালমান খান। ভারত ছবিটি দক্ষিণ কোরিয়ার ‘ওড টু মাই ফাদার’ (২০১৪) ছবির রিমেক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451