বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংলাপের নামে বিএনপি স্ট্যান্ডবাজি করছে: সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৪১৭ বার পড়া হয়েছে

নোয়াখালী ঃ

বিএনপি সংলাপের নামে স্ট্যান্ডবাজি করে বিদেশিদের বুঝাতে চায় সরকার সংলাপ চাচ্ছে না। সরকার কতবার সংলাপের দরজা খুলতে চেয়েছে কিন্তু বিএনপি সে দরজা বন্ধ করে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘কোটা আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজব সন্ত্রাস ছড়াচ্ছে। তাদের ক্যাপিটাল হচ্ছে এখন গুজব সন্ত্রাস। তারা শিশু কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনের ওপর ভর করে নিরাপদে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল, তাও ব্যর্থ হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সংলাপের দরজা বন্ধ করে রাজনীতির সকল কর্মসম্পর্ক নষ্ট করেছে। সংলাপের কোনও পরিবেশ রাখেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফল তারা আগে থেকেই অনুমান করে ফেলেছে। এমনও হতে পারে তাঁরা নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’

এ সময় কম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটুসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451