বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে প্রাইভেটকারে আগুণ , চালক আটক আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ১৮৩ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক মোটরসাইকেলের নাড়ী আরেহীকে সেচড়িয়ে
নেয়ার সময় প্রউিভেটকারের গতিরোধ করে চালক আল-আমীন মাহমুদকে
(২৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে পথচারীরা। আটক আল-আমীন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আক্কেলপুর (মাদ্রাসাপাড়া) গ্রামের মৃত
গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার
রাত পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার
আসপাডা (পলক সিএনজির সামনে) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রীপুুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুমন মিয়া
(২২), শ্যামল মিয়ার স্ত্রী মিষ্টি বেগম (২১), মামুন মিয়ার স্ত্রী
তানজিনা বেগম (২৩)। আহতদরেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মিষ্টি বেগমের অবস্থা
আশঙ্কাজনক বলে জানিয়েছে তার দেবর আহত সুমন মিয়া।
আটক ড্রাইভার আল-আমীন মাহমুদ জানান, দু’বছর আগে হায়দার
মটরস থেকে তিনি প্রাইভেটকারটি ক্রয় করেন এবং নিজেই গাড়িটি
পরিচালনা করতেন। পরে মোবাইল নেটওয়ার্ক রবি-ই ডটকম এর কাছে
ভাড়া দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা
বাজার এলাকায় রবি কোম্পানীর টাওয়ারে সমস্যা সমাধান করে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর ফিরছিলেন। গাড়ীতে ওই কোম্পানীর
দুজন প্রকৌশলী শামীম মিয়া ও হান্নান মিয়া ছিল। পরে পরিস্থিতি
ঘোলাটে হওয়ায় তারা কৌশলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী পথচারীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসের জানান, ওই সিএিনজির সামনে
মহাসড়কে রোড ডিভাইডারের কাটা দিয়ে একটি মোটর সাইকেল ইউ
টার্ন নেওয়ার সময় দ্রুতগামী হায়েস মাইক্রোবাস চাপা দিয়ে চলে
যায়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। পেছনে থাকা
দ্রুতগামী প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো গ ২৯-৭০২৭) সড়কে পড়ে
যাওয়া মোটরসাইকেলের নাড়ী আরোহীকে প্রাইভেটকারের সাথে

সেচড়িয়ে নিয়ে যেতে থাকে। এসময় পথচারীরা প্রাইভেটকারটিকে
সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে যেতে থাকে।
পরে মহাসড়কের ভিনটেজ ডেনিম কারখানার সামনে একটি লেগুণা
প্রাইভেটকারের সামনে গিয়ে গতিরোধ করে। এসময় উত্তেজিত
পথচারীরা প্রাইভেটকারে আগুণ ধরিয়ে দেয় এবং চালক আল-আমীন
মাহমুদকে (২৯) করে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
প্রাইভেটকারটি মাওনা হাইওয়ে থানায় রয়েছে।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান,
খবর পেয়ে মহাসড়কের আসপাডা (পলক সিএনজির সামনে) ফায়ার
সার্ভিসের কর্মীরা গিয়ে আগুণ নেভায়। তবে এ ঘটনায় কেউ আহত
হয়নি। মহাসড়ক থেকে অগ্নিদগ্ধ প্রাইভেটকার সরানোর পর যান চলাচল
স্বাভাবিক হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451