শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে মুক্তি পাচ্ছে চার ছবি, শাকিব খানের রেকর্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ঈদকে কেন্দ্র করে সারা দেশে মুক্তি পাচ্ছে মোট চারটি ছবি। ছবিগুলো হলো : ওয়াজেদ আলি সুমন পরিচালিত, শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’; একই পরিচালকের চলচ্চিত্র ‘মনে রেখো, যাতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার শিল্পী বনি সেনগুপ্ত; মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’, এটাতে অভিনয় করেছেন মাহি ও সাইমন এবং কলকাতার রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’, এখানে অভিনয় করেছেন রোশান ও ববি।

চারটি ছবির মধ্যে দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’। শান্ত এন্টারপ্রাইজ প্রযোজিত এই ছবিটি এরই মধ্যে ১৮৩টি সিনেমা হলে বুকিং হয়েছে। ছবির পরিবেশক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এ বিষয়ে বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮৩টি সিনেমা হলে ছবিটি দিয়েছি। আরো ১৫-২০টা সিনেমা হলের সঙ্গে কথা হচ্ছে। সে ক্ষেত্রে আজ রাতের মধ্যে আরো কিছু সিনেমা হল যুক্ত হবে।’

মুক্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে হার্টবিট প্রডাকশনের চলচ্চিত্র ‘মনে রেখো’। মাহি অভিনীত এই ছবিটি দেশের ৬৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল আলিম। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে একটি সিনেমা হলে। রোশান ও ববি অভিনীত এই ছবিটি নিয়ে জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘মনে রেখো’, ‘জান্নাত’ ও ‘বেপরোয়া’ এই তিনটি ছবি ৯০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পেতে যাচ্ছে দুশোটির মতো সিনেমা হলে। এর আগে ২০১৫ সালে ১৬৪টি সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান  অভিনীত চলচ্চিত্র ‘রাজাবাবু’। হলে মুক্তি পাওয়ার সংখ্যার বিচারে এটাই ছিল শাকিবের রেকর্ড। তবে এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। আপাতত ১৮৩টি সিনেমা হল ঠিক হলেও এই সংখ্যা আরো বাড়তে পারে আজ রাতের মধ্যেই।

 

সুত্র,ntv online


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451