বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে: তথ্যমন্ত্রী ইনু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৪১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাষ্ট্র নিরাপদ করতে হলে, রাজনৈতিক শান্তি অর্জন করতে হলে এবং বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে। এটা এখন সবার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমার সমালোচনার মধ্য দিয়ে কার্যত জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চিন্তা করছেন।

তিনি বলেন, বর্তমানে দেশে সংবিধান আছে। তাই নির্বাচন হবে সাংবিধানিকভাবে। জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দর কষাকষি করে অপরাধীদের হালাল করার প্রক্রিয়ায় সরকার যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451