বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় টিআরএম কাজে দুর্নীতির অভিযোগে দুদকের তিন মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সেলিম হায়দার, তালা:
কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ও খেশরা
ইউনিয়নের পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম (জোয়ারাধার) কাজে
দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৪ আগস্ট বিকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়
খুলনা’র উপ-পরিচালক মোঃ আবুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট কাজের
ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি
মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন মেসার্স যশোর ইলেষ্ট্রিক হাউজের মালিক মোঃ
আবাদুল মান্নান, খুলনার মেসার্স আফরোজা কনস্ট্রাকশনের মালিক মোঃ
আলিম আল রাজী, ঠিাকাদার মোঃ গোলাম রেজা দুলু, পানি উন্নয়ন
বোর্ডের কেশবপুর উপ-বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোঃ
রফিকুল ইসলাম, মোঃ ওবায়দুল হক মল্লিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ
শফিকুল ইসলাম, মোঃ আব্দুল মোতালেব এবং পানি উন্নয়ন বোর্ডের
যশোর অঞ্চলের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-
পরিচালক মোঃ আবুল হোসেন জানান, তালা উপজেলার পাখিমারা বিলের
খেশরা ইউনিয়নের তেঘরিয়া অংশে টিআরএম প্রকল্পে দুর্নীতি, প্রতারণা,
অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসদাচরণের মাধ্যমে টাকা
আত্মসাৎ ও সহায়তা করার অপরাধে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও পাউবো
কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৫,
০৬ এবং ০৭। তারিখ: ১৪/০৮/১৮ইং।
তালার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল শুক্রবার সকালে মামলার
বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীত দমন কমিশন মামলাটি তদন্ত করবেন।
উল্লেখ্য, ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন
প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় ৯০ কিলোমিটার নদী খনন এবং তালা
উপজেলার পাখিমারা বিলে টিআরএম (জোয়ারাধার) বাস্তবায়নে
জনগুরুত্বপূর্ন প্রকল্প গ্রহণ করে সরকার। উক্ত নদ খনন ও টিআরএম প্রকল্প
বাস্তবায়নের জন্য পাখিমারা বিলের চারিপাশে পানি নিয়ন্ত্রণ বাঁধ
নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। যে কারণে প্রথম
থেকেই বাঁধ ভেঙে যাবার আশঙ্কা দেখা দেয়। প্রকল্পের ডিজাইন অনুযায়ী
বাঁধ নির্মাণ না করায় ইতোপূর্বে কয়েকবার বিভিন্ন স্থানে বাঁধে
ফাটল ও ভাঙন দেখা দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451