বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় আনা হয়েছে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ২০৬ বার পড়া হয়েছে

 

 

ঢাকা;  ঢাকায় আনা হয়েছে দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ। আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁর মরদেহ।গতকাল সোমবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে মারা যান গোলাম সারওয়ার।

আগামীকাল বুধবার গোলাম সারওয়ারকে নেওয়া হবে তাঁর জন্মস্থান বরিশালের বানারীপাড়ায়। শোকার্ত সহকর্মী, সহযোদ্ধা, সুহৃদ ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আগামী বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। দৈনিক সমকালের পক্ষ থেকে এসব তথ্য দেওয়া হয়।নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৯ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন গোলাম সারওয়ার। তবে অবস্থার অবনতি হয়। গত ৩ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হয় সিঙ্গাপুর।  গোলাম সারওয়ারের মরদেহ গ্রহণ করেন সমকালের প্রকাশক এ কে আজাদ। সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা মরদেহ নিয়ে যান তাঁর উত্তরার বাসভবনে।সিঙ্গাপুর থেকে গোলাম সারওয়ারের মরদেহের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তাঁর স্ত্রী সালেহা সারওয়ার, কন্যা সুষমা নাইম রত্না, জামাতা মিয়া নাইম হাবিব, ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন। মরদেহ বাসায় পৌঁছানোর পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451