বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাইফার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, হাইকোর্টের রুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৩৫৬ বার পড়া হয়েছে
রাইফার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, হাইকোর্টের রুল'

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।গত ২৯ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তারের ভুল চিকিৎসার জন্য শিশু রাফিদা খান রাইফার মৃত্যু ঘটে।এরপর গত ৯ আগস্ট হাইকোর্টে রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন শিশুর বাবা মোহাম্মদ রুবেল খান।

এরই প্রেক্ষিতে আজ হাইকোর্ট তার পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি অবহেলা ও ভুল চিকিৎসার কারণে হাসপাতাল এবং সংশ্নিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে বা ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না- তাও রুলে জানতে চাওয়া হয়েছে।আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্নিষ্ট তিন চিকিৎসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনেরপক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451