রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৩১১ বার পড়া হয়েছে

বাসস, 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আগামীকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ কথা জানা যায়।

বার্তায় বলা হয়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর প্রধানমন্ত্রী মোনাজাতে শরিক হবেন।

বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সীমানা মুকসুদপুর থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এবং ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিস্থল পর্যন্ত কালো কাপড়ে মোড়া পাঁচশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে এসব তোরণ জেলা-উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নির্মিত হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের দুই পাশে বঙ্গবন্ধুর ছবি সংবলিত প্ল্যাকার্ড লাগানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, ‘জাতির পিতার ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রাক্কালে জেলাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। সড়ক-মহাসড়কে কালো কাপড় দিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে কাঙালি ভোজের আয়োজন করা হবে।’

গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451