সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে পিক আপ চাপায় প্রবাসী ও বিদ্যুৎপৃষ্টে শিশু নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হামীম ডেনিম মিলস্ নামের কারখানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে পিক আপের চাপায় মাহবুব হাসান (৩০) নামের একজন নিহত হয়েছে। অপরদিকে, উপজেলার বাউনি গ্রামে বিদ্যুৎপৃষ্টে আলী হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে, সে নুর মোহাম্মদের ছেলে। এসময় তাঁর মা জোসনা বেগম আহত হয়েছে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নিহত মাহবুব হাসান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। সোমবার ছয়টার দিকে মাহবুব হাসান একটি মোটর সাইকেল চালিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হা-মীম ডেনিম কারখানার সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে সে পড়ে যায়। পরে ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকাগামী অপর একটি পিক-আপ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় আনা হয়েছে। পিক আপ আটক করা সম্ভব হয়নি।

নিহতের স্বজনেরা জানায়, মাহবুব হাসানের সাথে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের ফাহিমা আক্তারের সাথে সাত দিন আগে বিয়ে হয়। সে মোটরসাইকেলে করে শ্বশুড়বাড়ি যাচ্ছিল। সে মালয়েশিয়া ফেরত প্রবাসী, দুই মাস আগে সে মালয়েশিয়া থেকে দেশে আসে।

অপরদিকে, নিহতের পিতার বরাত দিয়ে গোসিঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য তাজউদ্দিন আহমেদ জানান, বাড়ির বিদ্যুৎ সংযোগের তারের মাধ্যমে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। পরে বেলা সাড়ে এগারটার দিকে ঘরে থাকা এক নারী বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় শিশুটির মা শিশুকে সাথে নিয়ে মাঠে গরু চরাচ্ছিলেন। আহত নারীর চিৎকার শুনে শিশুটির মা শিশুকে সাথে নিয়ে বাঁচাতে এলে সন্তানসহ উভয়েই বিদ্যুৎপৃষ্ট হন। এ ঘটনায় স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু আলী হোসেন মারা যায়। তবে তাঁর মাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451