বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইমরান খান হওয়ার ইচ্ছে নেই সাঙ্গাকারার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইমরান খান। রাজনীতিতে শুধু জড়িয়েই ক্ষান্তি দেননি, ২২ বছর সংগ্রামের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও কি এমন কিছু করে দেখাবেন? যারা এমন ভাবছেন, তাদের হতাশই করলেন লঙ্কান সাবেক অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন, ইমরান খান হওয়ার কোনো ইচ্ছেই তার নেই।

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে যাওয়া বিরল কিছু নয়। বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমান সরকারের মন্ত্রী। সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পার সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন ব্যাটিং কিংবদন্তি সাঙ্গাকারাও।

এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সাঙ্গাকারার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ভবিষ্যতে ইমরান খানের মতো দেশের নেতা হওয়ার ইচ্ছে আছে কিনা? এমন প্রশ্নে সাফ ‘না’ বলে দিয়েছেন সাঙ্গা। ৪০ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যান বলেন, ‘আমি এখন এবং সব সময়ের জন্য যত গুঞ্জন এবং ধারণা আছে, সেগুলোর বিষয়ে বলছি-কখনই রাজনৈতিক অফিসে বসার ইচ্ছে আমি মনের মধ্যে বয়ে বেড়াইনি। আমার কখনই এটা ছিল না। যতই বলা হোক, আমি শুধু বলব আমি কখনই এটা করব না।’

২০১৫ সালে অবসরে যাওয়া সাঙ্গাকারা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১১ বিশ্বকাপে ভারতের কাছে হারা বিশ্বকাপ ফাইনালের অন্যতম একজন সদস্য ছিলেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451