বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হত্যা মামলায় সাবেক সাংসদ তৃপ্তির রিমান্ড নাকচ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আফতাব আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপিদলীয় সাবেক সাংসদ মো. মফিকুল হাসান তৃপ্তির রিমান্ড নাকচ করে দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, গত ৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সাহা সাবেক সাংসদ তৃপ্তিকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য গতকাল রোববার দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সে রিমান্ড শুনানি উপলক্ষে তৃপ্তিকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। তৃপ্তির পক্ষে আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে দেন।

গত ৮ আগস্ট বুধবার বিকেল ৪টার দিকে বনানীর বাসা থেকে তৃপ্তিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আফতাব আহমেদ ফুলার রোডে চতুর্থ তলার ফ্ল্যাটে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আফতাব আহমেদ।

এ ঘটনায় ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী নূর জাহান আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা করেন। প্রায় এক যুগ পর এ মামলায় গ্রেপ্তার করা হলো বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তৃপ্তিকে।

 

 

 

সুত্র,ntv online

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451