মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্মানে অনিয়মের অভিযোগ রাজাপুরে উদ্বোধনের আগেই ফায়ার সার্ভিস স্টেশনের নিরাপত্তা প্রাচীর ধসে পড়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরে ঠিকাদারের অনিয়ম-

দুর্নীতি ও নিন্মমানের নির্মান সামগ্রীর কারনে উদ্বোধনের

আগেই ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের নিরাপত্তা (সীমানা)

প্রাচীর ধসে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে

অরক্ষিত অবস্থায় রয়েছে উপজেলা বহু কাঙ্খিত ফায়ার সার্ভিস

স্টেশন। গতকাল রোববার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বহু কাঙ্খিত রাজাপুর

ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের নিরাপত্তা প্রাচীর পুরোপুরি

ধসে পড়েছে। টানা বৃষ্টির পানিতে ধুয়ে নেমে গেছে বালু। তবে

ফায়ার সার্ভিস স্টেশনের বা সংশ্লিষ্ট কাউকেই সেখানে পাওয়া

যায়নি। বতর্মানে একে তো প্রাচীর ভাঙা অন্য দিকে সামনের

প্রধান ফটকও খোলা থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে উপজেলাবাসীর

বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনটি। একাধিক স্থানীয়দের

অভিযোগ করে জানান, ঠিকাদার অনিয়ম-দুর্নীতির করে

নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে নিরাপত্তা প্রাচীর নির্মান

করায় বৃষ্টির পানিতে উত্তর পাশের প্রাচীরটি পুরোপুরি ধসে পাশের

খাদের পানির মধ্যে পড়ে গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত

ঠিকাদারের মতামত পাওয়া যায়নি। যোগাযোগের চেস্টা করা হলে

উপজেলা এলজিইডির প্রকৌশলী লুৎফর রহমানের ব্যবহৃত মোবাইল

নম্বর (০১৭১১৬৬৭৭৭৯) বন্ধ পাওয়ায় তার মতামতও পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451