শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরে তরুণদের উদ্দ্যোগে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অসহায় নছিমন বেগমের। মাটির ঘরের ভাঙা টিনের চালার পরির্বতে পেয়েছে নতুন টিনের ছাউনি।
শুক্রবার (১০ আগস্ট) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতলিয়া গ্রামের অহসায় বিধবা নারী নছিমন বেগমকে নতুন টিনের ছাউনি দেয়া ঘর বুঝিয়ে দেয় তরুণদের সংগঠন ‘গ্রীণ বাংলা স্টুডেন্ট ক্লাব’। এসময় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিল।
জানা যায়, স্বামী মারা যায় প্রায় চার বছর পূর্বে। এরপর থেকে মরিচিকা ধরা টিনের চালার নিচে তিন সন্তান নিয়ে বেঁচে থাকার জীবন সংগ্রাম শুরু করে নছিমন। কিন্তু অভাব তাঁদের কিছুতেই পিছু ছাড়েনি। মরিচিকা ধরা টিনর চালা ভেঙে পরতে শুরু করে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পরে ঘর ভেসে যায়। বিছনাপত্রসহ ঘরের সব কিছু ভিজে নষ্ট হয়ে যায়।
এক পরিত্যাক্ত বাড়িতে রূপ নেয়। দূর থেকে দেখে কেউ বুঝতে পারবে না এই বাড়িতে কারো বসবাস আছে। এমন দুরাবস্থার চিত্র তরুণদের চোখে পরে। তারা ঠিক করে নছিমনকে নতুন ঠিকানা করে দেবে। ঠিক দুই মাসের চেষ্টায় ক্লাবের সদস্যদের ও এলাকাবাসীর সহযোগিতায় নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে দেয় নছিমনকে।
ক্লাবের সভাপতি মো.গোলাম রাব্বি ও সাধারণ সম্পাদক মো.শাহাদাৎ হোসেন বলেন, নছিমনের অসহাত্ব দেখে আমাদের বিবেক নাড়া দিয়েছে। বিবেকের তাড়নায় সদস্যদের ও এলাকার বাসীর সহযোগিতায় নছিমনকে নতুন মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরে আমরা আনন্দিত। এভাবে দরিদ্রের পাশে দাঁড়াতে চাই।
এসময় উপস্থিত গাজীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ সাদ্দাম হোসাইন বলেন, তরুণরা যেন এভাবে সমাজ পরিবর্তনে পাশে দাঁড়ায়। আর আমরা রাজনৈতিক দলের সদস্যরা তাঁদের পাশে দাঁড়াবো।