সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় চায়না নাগরিক কর্তৃক ডিজিটাল জুয়া চলছে-প্রশাসনের হস্তক্ষেপ কামনায়!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ২০৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অবাধে চলছে ডিজিটাল চায়না জুয়া।

১২ আগস্ট রবিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় চায়না নাগরিক কর্তৃক ডিজিটাল জুয়া চালানো হচ্ছে-এসব জুয়ার টাকা জোগাড় করতে জুয়ারুরা এলাকায়
চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসী
পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

রবিবার বিকালে দেখা যায়, আশুলিয়া থানার মনির মার্কেটে ও কাঁঠালতলা এলাকায় প্রকাশ্যে জুয়া চালাচ্ছে। এ জুয়া খেলা দেখতে একরকম গ্রেমর্সের মত, কথিত ডিজিটাল জুয়া। এ জুয়া খেলে জুয়ারুরা টাকা হেরে গিয়ে এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বলেন, এসব জুয়া ৪-৫টি স্পটে চালানো হচ্ছে। আরাফ, মেহেদী, নাজমুল,
জীবন, ও কামাল এ প্রতিনিধিকে বলেন, অনেক দিন ধরে এসব চায়না জুয়ার মালিক কর্তৃক
জুয়া পরিচালনা করেন স্থানীয় কিছু প্রভাবশালী চক্র। তারা জানান, এসবের সঙ্গে
জড়িতরা কিছু পুলিশকে ম্যানেজ করে জুয়া চালায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়ালকে জানানো হলে তিনি বলেন, ঠিক আছে বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নিবো। এরপরও এখনও প্রায় ৩ থেকে ৪টি স্পটে চায়না জুয়া চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে পুলিশের উপর মহলে জানানো হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451